ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেট কার; গুরুতর আহত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা-ফরিদপুর (ভাঙ্গা) মহাসড়কের চুমুরদী ইউনিয়নের বাবলাতলা আউড়া মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জে ব্যবসায়িক কাজ শেষে একটি প্রাইভেটকারে করে ভাঙ্গার দিকে ফিরছিলেন কয়েকজন মাছ ব্যবসায়ী। পথিমধ্যে দ্রুতগতির গাড়িটি একটি ব্রিজের ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই প্রাইভেটকারটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার বাসিন্দা মাছ ব্যবসায়ী দিলীপ দাস (৬৫), পঙ্কজ মালো (৩২), রিপন মালো (৩৫) ও কৃষ্ণ মালো (৩৫)। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ অন্তত চারজনই আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দিলীপ দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় প্রাইভেটকারটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেট কার; গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ