নীলফামারী সদরের খোকশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর চেয়ারম্যান পাড়ার বাসিন্দা নুর ইসলাম (ভুট্টু) এর মেয়ে জুতি খাতুন জন্মলগ্ন থেকেই হৃদযন্ত্রে ছিদ্র (হার্ট হোল) নিয়ে বড় হয়ে উঠছে। শহরের শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী, নিয়মিত বিদ্যালয়গামী ও অদম্য অধ্যবসায়ী এই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় সে চলতি বছরের বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। চিকিৎসার ব্যয়ভার এবং মেয়ের ভবিষ্যৎ—এই দুই দুশ্চিন্তায় দিশেহারা তার বাবা নুর ইসলাম। তিনি জানান, মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে ঘরের সব গরু-ছাগল, এমনকি স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছেন। এখন তিনি নিঃস্ব হয়ে গেছেন। ডাক্তার জানিয়েছেন, অপারেশনের মাধ্যমেই জুতির হার্টের ছিদ্র বন্ধ করা সম্ভব, কিন্তু এজন্য প্রয়োজন জরুরি ৪ লাখ টাকা।
অসুস্থ জুতি জানায়, সে সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চায় এবং বড় হয়ে পড়াশোনা করে দেশবাসীর সেবা করতে চায়। একই এলাকার একাধিক ব্যক্তি জানান, নুর ইসলামের পরিবার এখন চরম অসহায়। সকলের সহযোগিতা পেলে জুতি আবার সুস্থ হয়ে ওঠতে পারে। জীবন বাঁচাতে এই মেধাবী শিক্ষার্থীর আকুল আবেদন। জুতির চিকিৎসায় সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন বিকাশ ও নগদ নম্বরে— 01315153178।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন