নতুন বছরে বলিউড সিনেমায় তুমুল প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি 'হাইওয়ান'-এ তিনি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। এই ছবিটি হলো ব্লকবাস্টার মালয়ালি ছবি 'ওপ্পাম'-এর হিন্দি রিমেক। এই ছবিতে যিশুর সহ-অভিনেতা হিসেবে থাকছেন সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলি খান। ছবিটি রহস্য ও রোমাঞ্চে ভরা, যদিও যিশু কোন চরিত্রে থাকছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই প্রায় ১৭ বছর পর একসঙ্গে কাজ করছেন অক্ষয় ও সাইফ। এর আগে তারা 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' এবং 'ইয়ে দিললগি'-এর মতো হিট ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন। শোনা যাচ্ছে, এই ছবিতে অক্ষয় খলনায়কের ভূমিকায় থাকতে পারেন।
এদিকে, অক্ষয় কুমারের সঙ্গে যিশু এর আগে 'ভূত বাংলো' ছবিতেও অভিনয় করেছেন। যিশু সম্প্রতি ঐতিহাসিক ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-এ 'নিত্যানন্দ' চরিত্রে অভিনয় সম্পন্ন করেছেন। ছবির শুটিং ২০২৪ সালে ঘোষণা হওয়ার পর চলতি বছরের আগস্টে শুরু হয় এবং বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে নতুন বছরে আবারও বলিউড ইন্ডাস্ট্রিতে জাঁকজমক দিয়ে ফিরে আসছেন অভিনেতা যিশু সেনগুপ্ত।
সূত্র : আনন্দবাজার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন