ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মোঃ মাসুম শেখ (৫২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে পৌরসদরের মাছ বাজার এলাকায় ঘটে।
নিহত মাসুম শেখ নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হাই শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, পৌরসভার রিজার্ভ ট্যাংক পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন মাসুম শেখ। কাজের অংশ হিসেবে তিনি ট্যাংকির ভেতরে নামেন। কিছুক্ষণ পরই ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যান বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আবু জাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং নিরাপত্তাহীনভাবে ট্যাংক পরিষ্কারের কাজ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন