খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চিকিৎসক নেতা ডা. রফিকুল হক বাবলুকে অসৌজন্যমূলক আচরণ ও মব সৃষ্টির মাধ্যমে ট্রাস্টি বোর্ড থেকে অবৈধভাবে অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সংসদ সদস্য আলী আসগর লবীর উপস্থিতিতে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে ডা. বাবলুকে লাঞ্ছিত করে এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়। তারা বলেন, ডা. রফিকুল হক বাবলু একজন মানবিক ও গ্রহণযোগ্য চিকিৎসক। তার ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো চিকিৎসক সমাজের মর্যাদার ওপর আঘাত।
বক্তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে কেন্দ্রীয় ড্যাবের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৩ এপ্রিল সংসদ সদস্য আলী আসগর লবী বিএনএসবি হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানে একদল ব্যক্তি ডা. বাবলুকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে গালিগালাজ ও হেনস্তা করেন। একপর্যায়ে তাকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগে চাপ দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে সংসদ সদস্য বর্তমান কমিটি ভেঙে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ড্যাব নেতা বলেন, অভিযোগ থাকলে তদন্ত হতে পারে, কিন্তু এভাবে লাঞ্ছিত করা বা মব সৃষ্টি কোনো সমাধান নয়। এর বিচার না হলে ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না। স্থানীয় ড্যাব নেতারা জানান, বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে, প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জানানো হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সার্জারি) ডা. ওয়ালিউর রহমান নয়নসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন