নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক আন্তরিক ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়, যা পরিণত হয় এক স্মরণীয় আয়োজনে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা কমান্ডার এ.এফ.এম নুরুজ্জামান (নান্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন আকন্দ, আতাউর রহমান, আবু তাহেরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানের একপর্যায়ে মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম (ধলু) মনোযোগ সহকারে সেসব বিষয় শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়ে তারা স্মৃতিচারণ করেন, খোঁজখবর নেন একে অপরের, যা পুরো আয়োজনকে আরও উষ্ণ ও হৃদয়গ্রাহী করে তোলে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন