ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি : প্রতীকী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুকুরে ডুবে রুফাইয়িত হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বোয়ালমারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুফাইয়িত মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) মায়ের সঙ্গে রুফাইয়িত তার নানা আবুল কাশেমের বাড়ি বোয়ালমারি গ্রামে বেড়াতে আসে। পরদিন সকালে সে বাসার সামনে প্লাস্টিকের ছোট বাইসাইকেল নিয়ে খেলতে বের হয়। কিছু সময় পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির বাইসাইকেল ভাসতে দেখে সন্দেহ করেন। পরে দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করা হলে দেখা যায়, সে নিথর অবস্থায় আছে। তাকে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে চারুলিয়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুর আলী জানান, শিশুটির পরিবার স্থানীয় পুলিশকে না জানিয়ে মরদেহ নিজ গ্রামের বাড়ি মেহেরপুরের ঢোলমারি গ্রামে নিয়ে গেছে। সেখানে দাফনের প্রস্তুতি চলছিল।

তিনি আরও বলেন, যেহেতু ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু, তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে দাফন না করার জন্য পরিবারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি তদন্তে চারুলিয়া ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, ছোট শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশের পুকুর ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি, না হলে এ ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ