ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বরিশাল–ফরিদপুর মহাসড়কে তরমুজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ারমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা তরমুজবোঝাই ট্রাকটি পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির চাপের মুখে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের খাদে উল্টে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালকসহ দুইজন গুরুতর আহত হন। এ সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ তরমুজ সড়কের পাশে ছড়িয়ে পড়ে এবং যানবাহনটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার এবং সড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন