ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবাক করা ভবিষ্যদ্বাণী : ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ভারত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

অবাক করা ভবিষ্যদ্বাণী : ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ভারত

ফিফা বিশ্বকাপের আগামী ১৯ আসরের শিরোপা কোন কোন দেশ ঘরে তুলবে, সে বিষয়ে অবাক করা এক ভবিষ্যদ্বাণী করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘গ্রোক এআই’। এই ভবিষ্যদ্বাণীতে ২০২৬ সাল থেকে শুরু করে ২০৯৮ সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়নদের একটি চমকপ্রদ তালিকা তুলে ধরা হয়েছে। (খবর: গালফ নিউজ)

গ্রোক এআই-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন। ফাইনালে তারা আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাবে। এর পরের বিশ্বকাপে, অর্থাৎ ২০৩০ সালে বিশ্বকাপ জিতবে ব্রাজিল। সেই আসরে ফাইনালে ফ্রান্সকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে হেক্সা (ষষ্ঠ শিরোপা) পূরণ করবে ব্রাজিল। এরপর ২০৩৪ সালের শিরোপা জিতবে ফ্রান্স, আর ২০৩৮ সালে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড।

২০৪২ সাল থেকে শুরু হবে ফুটবলের বিশ্বায়ন। গ্রোক এআই বলছে— ২০৪২ সালে নাইজেরিয়া আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের ইতিহাস তৈরি করবে। ২০৪৬ সালে স্পেনের বিরুদ্ধে ৩-২ গোলে জয়ের মাধ্যমে জার্মানি আবার শীর্ষে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ২০৫৪ সালে মেক্সিকোকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করবে যুক্তরাষ্ট্র। আর ২০৫৮ সালে এশিয়ার দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে জাপান। এই ধারায় ২০৬৬ সালে বিশ্বকাপ জিতবে মরক্কো, ২০৭৪ সালে অস্ট্রেলিয়া প্রথম শিরোপা জিতবে এবং ২০৮২ সালে চ্যাম্পিয়ন হবে সেনেগাল।

গ্রোক এআই-এর দীর্ঘমেয়াদি তালিকায় সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে ২০৯৪ সালের জন্য। সেই আসরে ব্রাজিলকে পেনাল্টিতে হারিয়ে শিরোপা জিতবে ভারত। এর আগে ২০৯০ সালে শিরোপা জিতবে মেক্সিকো। আর ২০৯৮ সালে বিশ্বকাপের শিরোপা জিতবে জার্মানি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবাক করা ভবিষ্যদ্বাণী : ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ভারত

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ