ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জীবননগরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা: যুবককে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সিফাত হোসেন নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় সিফাত হোসেন নামে এক যুবক ফুয়েল কার্ড ছাড়া লাইনে দাঁড়ানো ব্যক্তিদের নিয়ম ভেঙে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন এবং পাম্প এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাকে সতর্ক করে লাইনে দাঁড়ানোর নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার করলে তাকে আটক করা হয়।

পরে জনমনে ভীতি সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সিফাত হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

একই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং পাম্প এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আরও পাঁচজনকে জরিমানা করা হয়। তারা হলেন- জীবননগরের সিকান্দার আলী ও বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের ইয়াসিন আলী, হরিয়ান নগরের মোশারফ হোসেন এবং বাঁকা গ্রামের শাহিন উদ্দিন। এর মধ্যে চারজনকে ৪ হাজার টাকা করে এবং একজনকে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, ফুয়েল কার্ড ছাড়া লাইনে ভাঙচুর করে তেল নেওয়ার চেষ্টা করায় সিফাতকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় জনস্বার্থে তাকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত সিফাত হোসেনকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অভিযানে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জীবননগরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা: যুবককে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ