ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবযোগদানকৃত ইউএনও'র সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

নবযোগদানকৃত ইউএনও'র সাথে মতবিনিময় সভা
অদ্য সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সালাহউদ্দিন আইয়ূবী মহোদয়ের সাথে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সর্বস্তরের প্রতিনিধিরা নবাগত প্রশাসনিক প্রধানকে স্বাগত জানান এবং ডামুড্যার সামগ্রিক উন্নয়ন, জনসেবা, আইন-শৃঙ্খলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত প্রদান করেন। নতুন ইউএনও সালাহউদ্দিন আইয়ূবী তার বক্তব্যে সকলের সহযোগিতায় একটি আধুনিক, উন্নত ও সেবামুখী উপজেলা গঠনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা ডামুড্যার উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই সবাইকে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবযোগদানকৃত ইউএনও'র সাথে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
অদ্য সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সালাহউদ্দিন আইয়ূবী মহোদয়ের সাথে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সর্বস্তরের প্রতিনিধিরা নবাগত প্রশাসনিক প্রধানকে স্বাগত জানান এবং ডামুড্যার সামগ্রিক উন্নয়ন, জনসেবা, আইন-শৃঙ্খলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত প্রদান করেন। নতুন ইউএনও সালাহউদ্দিন আইয়ূবী তার বক্তব্যে সকলের সহযোগিতায় একটি আধুনিক, উন্নত ও সেবামুখী উপজেলা গঠনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা ডামুড্যার উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই সবাইকে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ