ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে তদন্ত আবেদন

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে তদন্ত আবেদন

হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং এতে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা রাষ্ট্রীয়ভাবে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। শিশুদের জন্য নির্ধারিত টিকা কার্যক্রমে ঘাটতি, টিকা ও সিরিঞ্জ সরবরাহে সংকট এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় অনিয়মের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবেদনকারীদের দাবি, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে টিকা সংকট ও এর প্রভাব নিয়ে তথ্য উঠে এসেছে, যা জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়। এর ফলে হামসহ অন্যান্য প্রতিরোধযোগ্য রোগে শিশুমৃত্যুর হার বেড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, এই পরিস্থিতির জন্য প্রশাসনিক ও নীতিগত পর্যায়ের দায় নিরূপণ করা প্রয়োজন। আবেদনকারীদের মতে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের আওতায় আনা উচিত।

আবেদনে অভিযোগ করা হয়, স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয় ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতি অনুরোধ জানানো হয়।

এছাড়া বর্তমান সরকারের পক্ষ থেকেও অতীত সরকারের সময় স্বাস্থ্য খাতে তৈরি হওয়া কিছু সমস্যা ও ঘাটতিকে দায়ী করার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে।

আইনজীবীরা মনে করেন, জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অনিয়মের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা উচিত, যাতে ভবিষ্যতে টিকা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

দুদকে জমা দেওয়া আবেদনটি এখন যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে কমিশন বিষয়টি তদন্তের জন্য গ্রহণ করবে কি না, তা প্রাথমিক পর্যালোচনার পর নির্ধারিত হবে।

#আরএ

বিষয় : টিকা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে তদন্ত আবেদন

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ