ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ৩০জন

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর মোল্লা (৩৭), তিনি ভাঙ্গা উপজেলার কৈডুবী সদরদী এলাকার সেকেন্দার মোল্লার ছেলে। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরগামী যাত্রীবাহী 'শাহ্ ফরিদ' পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি তরমুজবোঝাই পিকআপ ভ্যানের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৩৭) নিহত হন। পরে ঢাকা নেওয়ার পথে আলমগীর শেখ (৪৫) মারা যান। নিহতরা ভাঙ্গা উপজেলার পৌরসভা কৈডুবী সদরদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জাহাঙ্গীর মোল্লা ফল ব্যবসায়ী ছিলেন এবং আলমগীর শেখ একই এলাকার বাসিন্দা। বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ৩০ জন কমবেশি আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় এলাকাবাসী। তারা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ৩০জন

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ