আসন্ন হজ কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। রোববার (১২ এপ্রিল) তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান হজ ক্যাম্পে অবস্থানরত যাত্রীদের সার্বিক প্রস্তুতি, সেবা কার্যক্রম এবং ব্যবস্থাপনার অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বিভিন্ন কাউন্টারে কর্মরত স্টাফদের সঙ্গে কথা বলেন এবং হজ যাত্রীদের সেবা প্রদানের মান, প্রক্রিয়া ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।
তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে হজ যাত্রীদের সেবা আরও দ্রুত, সহজ ও মানসম্মত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যাত্রীসেবা উন্নয়ন, কাগজপত্র যাচাই প্রক্রিয়া সহজীকরণ এবং সমন্বিত ব্যবস্থাপনা জোরদারের নির্দেশনা দেন। তার মতে, হজ যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রতিটি ধাপে কার্যকর সমন্বয় প্রয়োজন।
পরে বেবিচক চেয়ারম্যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি যাত্রী হ্যান্ডলিং, বোর্ডিং প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, ব্যাগেজ ব্যবস্থাপনা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
বিমানবন্দরের বিভিন্ন ইউনিট পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যমান সেবার মান, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, হজ যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রতিটি ধাপে সেবা প্রদানের মান উন্নয়ন জরুরি।
তিনি আরও বলেন, সময় ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থার সমন্বয় আরও জোরদার করতে হবে, যাতে কোনো পর্যায়েই যাত্রীদের ভোগান্তি না হয়। বিশেষ করে ইমিগ্রেশন, নিরাপত্তা এবং ব্যাগেজ ব্যবস্থাপনায় দ্রুততা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
পরিদর্শন শেষে বেবিচক চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এবারের হজ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, হজ যাত্রীদের সেবা নিশ্চিত করতে বিমানবন্দর ও হজ ক্যাম্পের প্রস্তুতি চলমান এবং প্রয়োজনে আরও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা এবং প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেনসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর হজ মৌসুমে বিমানবন্দর ও হজ ক্যাম্পে যাত্রী চাপ বৃদ্ধি পায়। এ কারণে সমন্বিত পরিকল্পনা, অতিরিক্ত জনবল এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে যাত্রীসেবা আরও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হয়। এবারও সেই লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
#আরএ
বিষয় : হজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন