রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক হাসান আলী প্রধান।
এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার আমির মিজানুর রহমান, জামায়াতে ইসলামী রংপুর-৬ (পীরগঞ্জ আসন)-এর সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ এবং এনসিপি নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৩ জন নির্বাচিত হয়েছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন