খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আনোয়ার সাদাত মহোদয় সম্প্রতি মাটিরাঙা উপজেলায় আগমন করেন।
তিনি মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয় ও নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ভোটকেন্দ্রসহ মাটিরাঙা থানা পরিদর্শন করেন। পরবর্তীতে মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে তিনি সকল দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আদাম পিএসসিজি, মাটিরাঙা সার্কেল এসপি, ৪০ পলাশপুর জোনের জোন প্রতিনিধি এবং অফিসার ইনচার্জ, মাটিরাঙা থানা। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙার উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুর রহমান।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মাটিরাঙা দারুসুন্না মাদ্রাসার প্রাঙ্গণে এতিম ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন এবং গরিব ও অসহায় মানুষের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করেন। এ সময় তিনি জানান, জনসেবায় জেলা প্রশাসন সবসময়ই এই জেলার মানুষের পাশে আছে এবং মানবতায় মানবিক কাজে সবসময় তিনি সর্বাধিক ভূমিকা পালন করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। মাটিরাঙা উপজেলাধীন সকল ইউনিয়ন এবং জেলার সকল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও তিনি সবাইকে অবহিত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন