ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজশাহী জেলা প্রশাসকের ব্যাতিক্রমী উদ্যোগ- "মোবাইল অ্যাপস ছাড়া মিলবে না তেল"

ছবি : প্রতিনিধি

আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। দেশের চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং অ্যাপভিত্তিক সেবা চালু সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১২ এপ্রিল (রবিবার) থেকে ‘Fuel Management’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।

নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পে দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তেল সরবরাহ করবেন। এতে করে তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, এ সেবা গ্রহণ করতে কোনো ধরনের পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এই সেবার আওতায় আসতে পারবেন।

আগামী ১২ এপ্রিল সকাল ৯টায় গুল গোফুর পেট্রোলিয়ামে ‘Fuel Management’ মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি খাতে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে। একই সঙ্গে কালোবাজারি ও অনিয়মও হ্রাস পাবে। বৈধ কাগজপত্র থাকা যানবাহনের মালিকরা নির্ধারিত নিয়মে তেল পাবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।

জেলা প্রশাসকের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগকে ইতোমধ্যে স্থানীয় মহলে সাধুবাদ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজশাহী জেলা প্রশাসকের ব্যাতিক্রমী উদ্যোগ- "মোবাইল অ্যাপস ছাড়া মিলবে না তেল"

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। দেশের চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং অ্যাপভিত্তিক সেবা চালু সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১২ এপ্রিল (রবিবার) থেকে ‘Fuel Management’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।

নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পে দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তেল সরবরাহ করবেন। এতে করে তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, এ সেবা গ্রহণ করতে কোনো ধরনের পূর্ব নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এই সেবার আওতায় আসতে পারবেন।

আগামী ১২ এপ্রিল সকাল ৯টায় গুল গোফুর পেট্রোলিয়ামে ‘Fuel Management’ মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি খাতে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে। একই সঙ্গে কালোবাজারি ও অনিয়মও হ্রাস পাবে। বৈধ কাগজপত্র থাকা যানবাহনের মালিকরা নির্ধারিত নিয়মে তেল পাবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।

জেলা প্রশাসকের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগকে ইতোমধ্যে স্থানীয় মহলে সাধুবাদ জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ