চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সিলেট রেঞ্জ পুলিশের উদ্যোগে বুরুঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৪নং বিটের আওতায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর-বিশ্বনাথ-বালাগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনছুরা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মূরশেদুল আলম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মনছুরা আক্তার বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। মাদক, চুরি-ডাকাতি ও বাল্যবিবাহের মতো অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী সফি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেন এবং সাবেক মেম্বার সুমন মিয়া।
এছাড়া আরও বক্তব্য রাখেন আব্দুল মুকিত, হেলাল আহমদ, আলা মিয়া, আচকির মিয়া, মুরাদ আহমদ, সাদেক আহমদ এবং বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সদস্য সাদিকুর রহমান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শালিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়রা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে জনগণের আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণ ও পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এলাকায় অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন