ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি। উপজেলা পরিষদ সভা কক্ষে সোমবার (৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্বনাথে নিজের কর্মকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নিজেদের বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল—বিশ্বনাথের খরস্রোতা বাসিয়া নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষা করা ও নদীর উৎসমুখ পুনঃখননের উদ্যোগ নেওয়া; ভুয়া দলিলের মাধ্যমে প্রবাসীদের ভূমি নামজারি করে নেওয়ার প্রবণতা রোধকল্পে ব্যবস্থা গ্রহণ; পৌর এলাকার যত্রতত্র থাকা বর্জ্য অপসারণ; পৌর কর পরিশোধের ক্ষেত্রে সহজিকরণ এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জনদুর্ভোগ কমাতে অতিরিক্ত শর্তাবলী (এফিডেভিট-সিভিল সার্জনের প্রত্যয়ন) শিথিলীকরণ; পৌরসভা থেকে হারিয়ে যাওয়া পৌর কর আদায়ের প্রথম দিকের খাতাসহ অন্যান্য ডকুমেন্ট উদ্ধারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ; পৌর এলাকার তীব্র যানজট নিরসনের উদ্যোগ; ভূমির মালিকের অপরিশোধিত করের জন্য ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স আটকে রেখে হয়রানি না করার উদ্যোগ গ্রহণ; উপজেলা নির্বাচন অফিসের ঘুষ-বাণিজ্য বন্ধ করে ভোটার হওয়ার ক্ষেত্রে প্রবাসীসহ সর্বসাধারণের দুর্ভোগ কমানো ও বিশাল অঙ্কের কন্টাক্টের মাধ্যমে ‘ডাবল এন্ট্রি ভোট’-এর মতো অবৈধকাজে জড়িত থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনা; এবং সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও বাজার মনিটরিং জোরদার করার দাবি।

নিজের বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে সাংবাদিকসহ সর্বমহলের সার্বিক সহযোগিতার প্রয়োজন। সততা ও নিষ্ঠার সাথে তিনি নিজের দায়িত্ব পালন করে যেতে চান, যাতে করে বিশ্বনাথ থেকে চলে যাওয়ার পরও বিশ্বনাথবাসী তাঁকে সেই ভালো কাজের জন্য স্মরণ রাখেন। তবে সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা ছাড়া তাঁর এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখসহ বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ