ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুর-১ আসনে মনোনয়ন-বি'বাদে দুই গ্রুপের সং/ঘ/র্ষ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

গাজীপুর-১ আসনে মনোনয়ন-বি'বাদে দুই গ্রুপের সং/ঘ/র্ষ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন। কর্মসূচি চলাকালে হঠাৎ হামলা চালানো হলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনোনয়নবঞ্চিত ইশরাক সিদ্দিকীর অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
বিএনপির প্রার্থী মুজিবুর রহমান দাবি করেন, তাঁর অনুসারীরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁদের লোকজনের ওপর হামলা করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুর-১ আসনে মনোনয়ন-বি'বাদে দুই গ্রুপের সং/ঘ/র্ষ

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন। কর্মসূচি চলাকালে হঠাৎ হামলা চালানো হলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনোনয়নবঞ্চিত ইশরাক সিদ্দিকীর অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
বিএনপির প্রার্থী মুজিবুর রহমান দাবি করেন, তাঁর অনুসারীরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁদের লোকজনের ওপর হামলা করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ