ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হ্যাকড হওয়া Facebook ও Instagram অ্যাকাউন্ট উদ্ধারে সহায়ক টুল চালু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

হ্যাকড হওয়া Facebook ও Instagram অ্যাকাউন্ট উদ্ধারে সহায়ক টুল চালু

ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের হ্যাকড হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সেটিংস হালনাগাদ ও অন্যান্য বিষয়ে তাৎক্ষণিক সহায়তা দিতে ‘সাপোর্ট হাব’ চালু করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে এক জায়গা থেকেই অ্যাকাউন্ট–সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা।

মেটার তথ্যমতে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা সেবা খুব বেশি সহজলভ্য নয়। নতুন এই হাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এক জায়গায় তাঁদের অ্যাকাউন্টের সমস্যা জানাতে পারবেন। ফলে তাঁরা হ্যাকড বা নিয়ন্ত্রণ হারানো অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ‘অ্যাকাউন্ট–সংক্রান্ত সহায়তা প্রত্যেকের জন্য সহজলভ্য ও নির্ভরযোগ্য হওয়া উচিত। আমরা জানি, অতীতে সহায়তা সব সময় ব্যবহারকারীর প্রত্যাশা অনুযায়ী পৌঁছাতে পারেনি।’ নতুন সাপোর্ট হাবটি ধাপে ধাপে বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের জন্য চালু হবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে।

অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও সহজ করতে এআই প্রযুক্তি ব্যবহার করবে সাপোর্ট হাবটি। প্রথম ধাপে এ সুবিধা শুধু ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। ভবিষ্যতে ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের জন্যও হাবটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে মেটার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হ্যাকড হওয়া Facebook ও Instagram অ্যাকাউন্ট উদ্ধারে সহায়ক টুল চালু

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের হ্যাকড হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সেটিংস হালনাগাদ ও অন্যান্য বিষয়ে তাৎক্ষণিক সহায়তা দিতে ‘সাপোর্ট হাব’ চালু করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে এক জায়গা থেকেই অ্যাকাউন্ট–সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা।

মেটার তথ্যমতে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা সেবা খুব বেশি সহজলভ্য নয়। নতুন এই হাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এক জায়গায় তাঁদের অ্যাকাউন্টের সমস্যা জানাতে পারবেন। ফলে তাঁরা হ্যাকড বা নিয়ন্ত্রণ হারানো অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ‘অ্যাকাউন্ট–সংক্রান্ত সহায়তা প্রত্যেকের জন্য সহজলভ্য ও নির্ভরযোগ্য হওয়া উচিত। আমরা জানি, অতীতে সহায়তা সব সময় ব্যবহারকারীর প্রত্যাশা অনুযায়ী পৌঁছাতে পারেনি।’ নতুন সাপোর্ট হাবটি ধাপে ধাপে বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের জন্য চালু হবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে।

অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও সহজ করতে এআই প্রযুক্তি ব্যবহার করবে সাপোর্ট হাবটি। প্রথম ধাপে এ সুবিধা শুধু ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। ভবিষ্যতে ইনস্টাগ্রামের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের জন্যও হাবটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে মেটার।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ