জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এভিয়েশন শিল্পের অভিজ্ঞ ব্যক্তিত্ব সৈয়দ মইন উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন।
সৈয়দ মইন উদ্দিন আহমেদের এভিয়েশন খাতে দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট ও কাস্টমার সাপোর্টে প্রায় ১৫ বছরের সমৃদ্ধ কর্মজীবন তাকে এই খাতে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত তিনি বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ম্যানেজার (কার্গো সেলস) এবং অর্গানাইজেশন অ্যান্ড মেথড (O&M) অফিসার হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিমানে কর্মরত থাকাকালীন তিনি বাণিজ্যিক পরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্টেশন সমন্বয়ে বিশেষ দক্ষতার পরিচয় দেন। তার নেতৃত্বে বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পেশাগত জীবনের একটি পর্যায়ে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক মানের বেসরকারি ট্রাভেল ও এভিয়েশন খাতেও কাজ করেছেন, যা তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
শিক্ষাজীবনে সৈয়দ মইন উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ও অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমাসহ দেশি-বিদেশি বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নতুন ডিএমডিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছে, তার দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতায় সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন