ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ছবি : ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের অধ্যক্ষ ও পরিচালক মো. মামুনুর রশিদ (সবুজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও বিদ্যাপীঠের পরিচালক মো. মাহবুবুর রহমান চৌধুরী এবং বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজ

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার

অনুষ্ঠানের শুরুতেই দশম শ্রেণির শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের ঘিরে ছিল আবেগঘন মুহূর্ত। বিদায় নিতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে শিক্ষকরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাদের জীবনের পরবর্তী ধাপে সফলতা ও সুশৃঙ্খল জীবন কামনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ কর্তৃপক্ষ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করে এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ