ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নীলফামারী প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শপথ পাঠ করান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. নজমুল ইসলাম, আকতারুল আলম রাজু, অরবিন্দু কুমার বর্ধন, ডা. মুজিবুল হাসান শাহীন, প্রকৌশলী এস.এম. সফিকুল আলম ডাবলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে হাসান রাব্বী প্রধানএবিএম মঞ্জুরুল আলম সিয়াম সমান ভোট পাওয়ায় এক‑বছর করে সভাপতি দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন। এছাড়া সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও খেলা সম্পাদকসহ অন্যান্য পদে সাংবাদিকরা দায়িত্ব গ্রহণ করেছেন।

উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিকরা নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের কার্যক্রমে সফলতা কামনা করেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে এবং সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষা ও পেশাগত উন্নয়নের জন্য কাজ করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

নীলফামারী প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শপথ পাঠ করান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. নজমুল ইসলাম, আকতারুল আলম রাজু, অরবিন্দু কুমার বর্ধন, ডা. মুজিবুল হাসান শাহীন, প্রকৌশলী এস.এম. সফিকুল আলম ডাবলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে হাসান রাব্বী প্রধানএবিএম মঞ্জুরুল আলম সিয়াম সমান ভোট পাওয়ায় এক‑বছর করে সভাপতি দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন। এছাড়া সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও খেলা সম্পাদকসহ অন্যান্য পদে সাংবাদিকরা দায়িত্ব গ্রহণ করেছেন।

উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিকরা নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের কার্যক্রমে সফলতা কামনা করেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে এবং সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষা ও পেশাগত উন্নয়নের জন্য কাজ করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ