ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ছবি : প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অসীম চাকমা।

এ বছর বিদ্যালয়টি থেকে ১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, যার মধ্যে নিয়মিত ১৪ জন এবং অনিয়মিত ৫ জন। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে শুভকামনা জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যধন চাকমা, রবার্ট বম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সহকারী শিক্ষক রিবেং চাকমা নবীনদের স্বাগত বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জেসি চাকমা, আর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জয়া ও ঋতুমনি চাকমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী ভানজুয়াল বম ও চুমকি চাকমা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা একক ও দলীয় গান এবং নৃত্য পরিবেশন করেন, যা পুরো প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শেষে বিদায়ী শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের হাতে উপহার তুলে দেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিদায় মানেই শেষ নয়, বরং উচ্চতর শিক্ষার পথে এটি এক নতুন ধাপ। লক্ষ্য ঠিক রেখে কঠোর অধ্যবসায় করতে হবে, যাতে দেশ ও জাতির সম্পদে পরিণত হওয়া যায়।" উপস্থিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানটি এক আবেগঘন দোয়া ও আশীর্বাদের মাধ্যমে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অসীম চাকমা।

এ বছর বিদ্যালয়টি থেকে ১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, যার মধ্যে নিয়মিত ১৪ জন এবং অনিয়মিত ৫ জন। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে শুভকামনা জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যধন চাকমা, রবার্ট বম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সহকারী শিক্ষক রিবেং চাকমা নবীনদের স্বাগত বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জেসি চাকমা, আর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জয়া ও ঋতুমনি চাকমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী ভানজুয়াল বম ও চুমকি চাকমা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা একক ও দলীয় গান এবং নৃত্য পরিবেশন করেন, যা পুরো প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শেষে বিদায়ী শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের হাতে উপহার তুলে দেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিদায় মানেই শেষ নয়, বরং উচ্চতর শিক্ষার পথে এটি এক নতুন ধাপ। লক্ষ্য ঠিক রেখে কঠোর অধ্যবসায় করতে হবে, যাতে দেশ ও জাতির সম্পদে পরিণত হওয়া যায়।" উপস্থিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানটি এক আবেগঘন দোয়া ও আশীর্বাদের মাধ্যমে সমাপ্ত হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ