ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ, শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সড়ক পরিবহন ব্যাহত হলেও স্থানীয়রা তাদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান নেন।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, মদনপুর-গাজীপুর সড়কটি প্রতিদিন শত শত যানবাহন দিয়ে অত্যন্ত ব্যস্ত থাকে। সড়কের পাশেই অবস্থান করছে স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি হাসপাতাল, ফিলিং স্টেশন এবং মাদরাসা। তাই অন্তত ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক পারাপার করতে বাধ্য।

বক্তারা আরও বলেন, নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয়দের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। সড়ক সম্প্রসারণ ও নির্মাণ কার্যক্রম চললেও আন্ডারপাস নির্মাণ না করা জনদুর্ভোগ এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানান, যাতে দ্রুত আন্ডারপাস নির্মাণ করা হয় এবং স্থানীয় জনগণ নিরাপদভাবে সড়ক পার হতে পারে।

প্রতিবাদ সভায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। বক্তারা স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের কাছে স্পষ্ট করে জোর দেন যে, জনগণের জীবন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি তাদের দাবি পূরণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটিতে নিরাপদ পারাপারের ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ