ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাঙামাটির বরকলে প্রেমের সম্পর্ক না মানায় পাহাড়ি প্রেমিক যুগলের আত্নহত্যা

ইমরান হোসেন
ইমরান হোসেন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬

রাঙামাটির বরকলে প্রেমের সম্পর্ক না মানায় পাহাড়ি প্রেমিক যুগলের আত্নহত্যা
ছবি : প্রতিনিধি

বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় এক যুগল প্রেমিক-প্রেমিকা শুভাস কান্তি চাকমা (২৬) ও ইনা চাকমা (১৮)। একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 ঘটনা ঘটেছে সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির কোতোয়ালী থানার কেরেট কাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভাস কান্তি চাকমা এবং বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সামাজিকভাবে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও, গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি গোপন সূত্রে জানতে পারে যে শুভাস কান্তি চাকমার অন্যত্রও বিবাহ হয়েছে এবং তার ঘরে বউ রয়েছে। প্রমিক শুভাস কান্তি চাকমা জানিয়েছেন, তার প্রথম স্ত্রী সঙ্গে তার ডিভোর্স হয়েছে।

এরপরও স্থানীয়রা এবং মেয়ের পরিবার তাদের বিবাহে বাধা দিয়েছেন। এসব পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার গভীর রাতে তারা একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।

ঘটনাস্থল থেকে জানা গেছে, মেয়েটি ওড়না দিয়ে গাছের সাথে ঝুলেছিল, আর ছেলে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। 

সকাল ৬টার দিকে মেয়ের পরিবারের লোকজন তাদের মৃতদেহ দেখতে পান এবং স্থানীয়দের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পাহাড়ি যুবক-যুবতী উভয়ই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাঙামাটির বরকলে প্রেমের সম্পর্ক না মানায় পাহাড়ি প্রেমিক যুগলের আত্নহত্যা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় এক যুগল প্রেমিক-প্রেমিকা শুভাস কান্তি চাকমা (২৬) ও ইনা চাকমা (১৮)। একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 ঘটনা ঘটেছে সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির কোতোয়ালী থানার কেরেট কাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভাস কান্তি চাকমা এবং বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সামাজিকভাবে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও, গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি গোপন সূত্রে জানতে পারে যে শুভাস কান্তি চাকমার অন্যত্রও বিবাহ হয়েছে এবং তার ঘরে বউ রয়েছে। প্রমিক শুভাস কান্তি চাকমা জানিয়েছেন, তার প্রথম স্ত্রী সঙ্গে তার ডিভোর্স হয়েছে।

এরপরও স্থানীয়রা এবং মেয়ের পরিবার তাদের বিবাহে বাধা দিয়েছেন। এসব পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার গভীর রাতে তারা একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।

ঘটনাস্থল থেকে জানা গেছে, মেয়েটি ওড়না দিয়ে গাছের সাথে ঝুলেছিল, আর ছেলে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। 

সকাল ৬টার দিকে মেয়ের পরিবারের লোকজন তাদের মৃতদেহ দেখতে পান এবং স্থানীয়দের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পাহাড়ি যুবক-যুবতী উভয়ই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ