ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যে দুঃসংবাদ পেল ভারত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

যে দুঃসংবাদ পেল ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত, তবে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ভারতকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির মন্থর ওভার রেটের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ওই খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। দ্বিতীয় ওয়ানডেতে ভারত নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ভারত অধিনায়ক লোকেশ রাহুল এই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ঐ ম্যাচে অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছিল ভারত। বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিতে ভারত প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যে দুঃসংবাদ পেল ভারত

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত, তবে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ভারতকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির মন্থর ওভার রেটের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ওই খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। দ্বিতীয় ওয়ানডেতে ভারত নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ভারত অধিনায়ক লোকেশ রাহুল এই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ঐ ম্যাচে অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছিল ভারত। বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিতে ভারত প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ