ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে সাফওয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রবিবার (৫ এপ্রিল) সকালে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার থানা রোড এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।

নিহত সাফওয়ানের পিতা ইমরান হাওলাদার জানান, ঘটনার সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছাদে ছিল সাফওয়ান। অসাবধানতাবশত খেলার এক পর্যায়ে সে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় নেওয়ার পর চিকিৎসকরা তার মাথায় জরুরি অস্ত্রোপচার করেন। কিন্তু অস্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। সোমবার সকাল থেকে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মামুন জানান, “উচ্চতা থেকে পড়ে শিশুটির মাথার একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি।”

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা, বিশেষ করে উঁচু ভবনের ছাদে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ