ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ সীমান্তে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদকসেবী ও কারবারী আটক

ছবি : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) হাতে আটক ৫জন মাদকসেবী ও কারবারী

নওগাঁ জেলা, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ জন মাদকসেবী ও কারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২৫৭/১১-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রা কালী মন্দির এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের নাম এবং বয়স হলো- বদিউল ইসলাম (৩৯), মোমিনুল ইসলাম (৩২), শাহাদাত হোসেন সাগর (২৭), সামুনুর রশিদ (৩৫) এবং তাপস কুমার (২৮)। তারা সকলেই নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সকল ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নওগাঁ সীমান্তে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদকসেবী ও কারবারী আটক

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁ জেলা, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ জন মাদকসেবী ও কারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২৫৭/১১-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রা কালী মন্দির এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের নাম এবং বয়স হলো- বদিউল ইসলাম (৩৯), মোমিনুল ইসলাম (৩২), শাহাদাত হোসেন সাগর (২৭), সামুনুর রশিদ (৩৫) এবং তাপস কুমার (২৮)। তারা সকলেই নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সকল ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ