চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিকসহ দুই দিনে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মো. দেলোয়ার (৩০) নিহত হন। নিহত দেলোয়ার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌ-বাহিনীতে সেইলর (নাবিক) হিসেবে কর্মরত দেলোয়ার ভোরের দিকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর দুর্ঘটনার শিকার হন। স্থানীয় পথচারীরা তাঁকে রাস্তার ডিভাইডারের পাশে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, দেলোয়ার ২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে, ৬ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড়স্থ মসজিদ সংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হন। নিহত এমরান চৌধুরী ৭ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির বাদশা সারাং এর পুত্র।
বিভিন্ন সূত্রে জানা গেছে, রাত একটার দিকে এমরান চৌধুরী ও আরিফ চারিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছনে থাকা বেপরোয়া গতির একটি কাঠবোঝাই 'চাঁদের গাড়ি' (চট্টগ্রাম-খ ২৯৪৪) তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাঁরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত দু'জনকে উদ্ধার করে। এমরান চৌধুরীকে বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন