দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবিতে ধাক্কা লেগে ভ্যান উল্টে ট্রাকচাপায় বাবলু মিয়া (৫০) নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট পৌরশহরের নিতাইশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভ্যানে থাকা হারুনুর রশিদ (৪২) নামের এক যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান ঘোড়াঘাটের ওসমানপুর বাজারে আসে। কাজ শেষে রাতের দিকে ফেরার পথে নিতাইশা মোড় এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর থাকা একটি উঁচু ঢিবির ওপর ভ্যানটির সামনের চাকা উঠে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় চালক বাবলু মিয়া সড়কের ডান পাশে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত যাত্রী হারুনুর রশিদ জানান, ভ্যানটি উল্টে যাওয়ার সময় তিনি বাম পাশে ছিটকে পড়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে ট্রাকটি দ্রুতগতিতে থাকায় চালক কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারেননি।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে দীর্ঘদিন ধরে একটি উঁচু ঢিবি থাকলেও তা অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ওই ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের দাবি জানিয়েছেন।
বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে কাজ করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন