ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আত্রাইয়ে ইউএনও'র যোগদান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫

আত্রাইয়ে ইউএনও'র যোগদান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আত্রাই ইউএনও কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়ের আয়োজন করা হয়।

মতবিনিময়ে তিনি উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি এলাকায় নতুন এবং সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চান। আত্রাইয়ের মানুষকে সঙ্গে নিয়ে উপজেলাকে আধুনিক ও সন্ত্রাস-মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করতে চান।

তিনি আরও বলেন, যেহেতু তিনি এ উপজেলায় নতুন, তাই সব বিষয় জানতে ও বুঝতে তাঁর কিছুটা সময় লাগবে। এজন্য তিনি সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আত্রাইয়ে ইউএনও'র যোগদান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আত্রাই ইউএনও কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়ের আয়োজন করা হয়।

মতবিনিময়ে তিনি উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি এলাকায় নতুন এবং সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চান। আত্রাইয়ের মানুষকে সঙ্গে নিয়ে উপজেলাকে আধুনিক ও সন্ত্রাস-মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করতে চান।

তিনি আরও বলেন, যেহেতু তিনি এ উপজেলায় নতুন, তাই সব বিষয় জানতে ও বুঝতে তাঁর কিছুটা সময় লাগবে। এজন্য তিনি সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ