ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রুহান প্রিন্টিং প্রেসে অভিযান : ন'কল ব্যান্ডরোল জ'ব্দ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫

রুহান প্রিন্টিং প্রেসে অভিযান : ন'কল ব্যান্ডরোল জ'ব্দ

বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পালসা এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে র‌্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সিগারেটের জন্য প্রস্তুতকৃত প্রায় ৮ কোটি টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রেসটিতে দীর্ঘদিন ধরে সিগারেটের নকল ব্যান্ডরোল তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল তৈরির নানা সরঞ্জাম, প্রিন্টিং উপকরণসহ বিপুল পরিমাণ সমাপ্ত ব্যান্ডরোল জব্দ করা হয়। সাইটে থেকেই চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ এর কর্মকর্তারা জানান, এসব নকল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারে অবৈধ সিগারেট সরবরাহের মাধ্যমে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান শেষে জব্দ করা সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রুহান প্রিন্টিং প্রেসে অভিযান : ন'কল ব্যান্ডরোল জ'ব্দ

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পালসা এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে র‌্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সিগারেটের জন্য প্রস্তুতকৃত প্রায় ৮ কোটি টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রেসটিতে দীর্ঘদিন ধরে সিগারেটের নকল ব্যান্ডরোল তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল তৈরির নানা সরঞ্জাম, প্রিন্টিং উপকরণসহ বিপুল পরিমাণ সমাপ্ত ব্যান্ডরোল জব্দ করা হয়। সাইটে থেকেই চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ এর কর্মকর্তারা জানান, এসব নকল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারে অবৈধ সিগারেট সরবরাহের মাধ্যমে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান শেষে জব্দ করা সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ