৯ ডিসেম্বর ২০২৫ : বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে, এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে লামা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত হয় আলোচনা সভা।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ ইমতিয়াজ।
[caption id="attachment_29125" align="aligncenter" width="1600"]
oplus_0[/caption]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম এবং লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মো. ইব্রাহীম।
এছাড়াও উপস্থিত ছিলেন লামা থানার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) নওফেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আবদু শুক্কুর, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হকসহ লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও নৈতিক সমাজ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং নৈতিকতার চর্চার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন