সিলেটের ওসমানীনগর উপজেলায় বারুণী মেলার নামে অবৈধভাবে র্যাফেল ড্র পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। এ সময় একটি টমটম গাড়ি এবং অবৈধ র্যাফেল ড্রের টিকিট জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।
জানা যায়, বারুণী মেলাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর বাজারের পশ্চিম পাশে ওয়াবদা মাঠে র্যাফেল ড্র এবং তাজপুর বাজার এলাকায় মেলার আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ আয়োজনের কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন বাজারে ২০ টাকা মূল্যের র্যাফেল ড্রের টিকিট বিক্রি করা হচ্ছিল। প্রথম পুরস্কার হিসেবে একটি নতুন মোটরসাইকেল দেওয়ার ঘোষণা থাকায় সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে টিকিট ক্রয় করছিলেন। পরে প্রতারণার অভিযোগ ওঠে।
এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়। অভিযানের সময় একটি টমটম আটক করা হয় এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তেরা মিয়ার পুত্র রিপন মিয়াকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো মেলা বা র্যাফেল ড্র আয়োজন করা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নজরদারি আরও জোরদার করা হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন