ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুদিবা বিশ্বাস (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্বামী সুবির বিশ্বাস (৩৭) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বাখুন্ডা ব্রিজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর থেকে চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন সুবির বিশ্বাস ও তার স্ত্রী সুদিবা বিশ্বাস। পথিমধ্যে বাখুন্ডা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদিবা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত সুবির বিশ্বাসকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত সুদিবা বিশ্বাস সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁনপুর গ্রামের বাসিন্দা। তিনি সুবির বিশ্বাসের স্ত্রী। আহত সুবির বিশ্বাস একই এলাকার ভূপতি বিশ্বাসের ছেলে।
ঘটনার পর বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানা কে অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন