ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

ছবি : মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ। এতে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে এবং স্থানীয়দের মাঝেও প্রশংসা কুড়িয়েছে উদ্যোগটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন থাকার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে এই ভয়াবহ অভ্যাস থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে বলেও উল্লেখ করেন তিনি।

ওসি শহিদুল ইসলাম শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আশেপাশে মাদক বিক্রি, বাল্যবিবাহের আয়োজন কিংবা ইভটিজিংয়ের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে আনিছুর রহমান, ঘোড়াঘাট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে। পুলিশের এই সরাসরি অংশগ্রহণ শিক্ষার্থীদের ভয় দূর করে এবং তাদের নৈতিকভাবে সাহসী করে তোলে।

পুলিশ জানায়, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শুধু একটি বা দুটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের এভাবে সম্পৃক্ত করে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো অপরাধ অনেকাংশে কমে আসবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে মাদক ও বাল্যবিবাহ রোধে ওসির সচেতনতামূলক বক্তব্য

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ