ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে অটোরিকশা চালকদের মাঝে এমপি হাফেজ রাশেদুল ইসলামের সাহরি বিতরণ

মোঃ সাজিদুর রহমান
মোঃ সাজিদুর রহমান
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬

শেরপুরে অটোরিকশা চালকদের মাঝে এমপি হাফেজ রাশেদুল ইসলামের সাহরি বিতরণ
ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। শুক্রবার দিবাগত গভীর রাতে তিনি শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থানরত ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালক, দূর-দূরান্ত থেকে আসা যাত্রী এবং পথচারীদের মাঝে সাহরি বিতরণ করেন।

শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে তিনি নিজ হাতে সাহরির খাবার তুলে দেন কর্মজীবী মানুষের হাতে। এ সময় পৌর শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

সাহরি বিতরণকালে এমপি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “রমজান মাসে অনেক চালক ও যাত্রী সাহরির সময়ও রাস্তায় কর্মব্যস্ত থাকেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

হঠাৎ করে সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেন রাতের কর্মজীবী মানুষগুলো। একজন ইজিবাইক চালক বলেন, “ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম। এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন—এটা কল্পনাও করিনি। এটি আমাদের জন্য সত্যিই অনেক বড় পাওয়া।”

রাতের কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের মাঝে এমপির এই মানবিক উদ্যোগ শহরজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুরে অটোরিকশা চালকদের মাঝে এমপি হাফেজ রাশেদুল ইসলামের সাহরি বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। শুক্রবার দিবাগত গভীর রাতে তিনি শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থানরত ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালক, দূর-দূরান্ত থেকে আসা যাত্রী এবং পথচারীদের মাঝে সাহরি বিতরণ করেন।

শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে তিনি নিজ হাতে সাহরির খাবার তুলে দেন কর্মজীবী মানুষের হাতে। এ সময় পৌর শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

সাহরি বিতরণকালে এমপি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “রমজান মাসে অনেক চালক ও যাত্রী সাহরির সময়ও রাস্তায় কর্মব্যস্ত থাকেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

হঠাৎ করে সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেন রাতের কর্মজীবী মানুষগুলো। একজন ইজিবাইক চালক বলেন, “ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম। এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন—এটা কল্পনাও করিনি। এটি আমাদের জন্য সত্যিই অনেক বড় পাওয়া।”

রাতের কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের মাঝে এমপির এই মানবিক উদ্যোগ শহরজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ