আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। এই নিলামের জন্য প্রাথমিকভাবে ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন, সেখান থেকে কাটছাঁট করে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে। এর মধ্যে সাত জন বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন।
ক্রিকবাজের এক প্রতিবেদন নিশ্চিত করেছে যে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) এই ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে।
এই সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। নিলামে ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা রয়েছে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের স্লট ৩১টি। সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে—৬৪ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি। তারা এখনো ৬ বিদেশিসহ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে।
বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন—মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও সর্বশেষ তালিকা থেকে তিনি বাদ পড়েছেন।

একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন। গত মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, ৬০টি ম্যাচ খেলেছেন তিনি।
রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলামের সবার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
একই দিন নতুন করে ৩৫ জন খেলোয়াড়কে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে শিরোনাম কেড়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। তিনি ভারতের বিপক্ষে সম্প্রতি আন্তর্জাতিক অবসর ভেঙে ফিরে এসে সেঞ্চুরি করেছেন। ডি ককের নাম একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে যুক্ত করা হয়েছে। এবারে তাঁর ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গতবার কলকাতা তাঁকে ২ কোটি রুপিতে কিনেছিল।
নতুন খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগেও আছেন। বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, নিলামের শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের নিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। এরপর আনক্যাপড খেলোয়াড়দের তোলা হবে নিলামে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন