ঢাকা মহানগরীতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিবহনের ক্ষেত্রে ছিনতাই ও ডাকাতির ঝুঁকি কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানি এস্কর্ট সার্ভিস চালু রেখেছে এবং এই সেবা গ্রহণে নগরবাসীকে উৎসাহিত করছে।
ডিএমপি সূত্র জানায়, ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা বা ব্যক্তিপর্যায়ে বড় অঙ্কের অর্থ ও মূল্যবান সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। এই ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষিত পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ডিএমপির মুখপাত্র ও উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তরের সময় নাগরিকদের এই সেবাটি ব্যবহার করা উচিত। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে অপরাধ দমনে পুলিশের সক্ষমতাও বৃদ্ধি পাবে।
এই সেবা নিতে আগ্রহীরা ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন বলে ডিএমপি জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন