নওগাঁর মান্দা উপজেলার ১৪ং বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে গত ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অকিমুদ্দিন ও রফিকুল ইসলামের পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারকে ২ বান্ডিল করে মোট ৪ বান্ডিল টিন এবং দু’টি পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ আরিফুল ইসলাম, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, নুরুল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাইদুর রহমান মাস্টারসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরকারের এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন