ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫

বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত

“নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল। এসময় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন ‘জয়িতা’ নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন মোছাঃ মুনসুরা বেগম (পিতা মো. লুৎফরমান, গ্রাম বামুনিয়া), মোছাঃ লিপি আক্তার (পিতা বিশ্বজিৎ বর্মন, গ্রাম খালিপুর), মোছাঃ মনোয়ারা বেগম (স্বামী ইদ্রিস আলী, গ্রাম হলদিবাড়ী), মোছাঃ ফাইমা বেগম (পিতা মোজাম্মেল হক, গ্রাম লালাপুর) এবং মোছাঃ কল্পনা (স্বামী অখিল রায়, গ্রাম চাড়োল, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও)।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ