রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার শেষে এখন দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে। শুক্রবার ১৩ মার্চ বিকেল ৩টায় প্রথম অস্ত্রোপচার শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় সাড়ে ৬টা থেকে চিকিৎসকরা পুনরায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে যে দ্বিতীয় দফার এই অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানো হতে পারে। মির্জা আব্বাসের পরিবার এরই মধ্যে জরুরি ভিত্তিতে আকাশপথে রোগী পরিবহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে।
গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই প্রবীণ নেতা। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ওই রাতেই তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণে রেখে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করেন।
গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করেন।
মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন