ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তালতলীতে ১ হাজার ৪৮৫ পিস ই/য়া/বা'সহ নারী-পুরুষ আ'ট'ক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫

তালতলীতে ১ হাজার ৪৮৫ পিস ই/য়া/বা'সহ নারী-পুরুষ আ'ট'ক

বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়। নারী পুলিশের উপস্থিতিতে তাঁদের দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামের মৃত মন্নান হাওলাদারের পুত্র মো. হুমায়ুন কবির (৪০) এবং তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেসে পাড়ার বাসিন্দা মোছা. খুকুমণি।

চেকপোস্টের দায়িত্বে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লে. কে এম হাসান তারেক জানান, নৌবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল। সেই চেকপোস্টে মাদকের এই চালান ধরা পড়েছে। তিনি আরও বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

অভিযান শেষে দুপুর ১টা ৪০ মিনিটে তাঁদের তালতলী থানায় হস্তান্তর করা হয়। তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তালতলীতে ১ হাজার ৪৮৫ পিস ই/য়া/বা'সহ নারী-পুরুষ আ'ট'ক

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়। নারী পুলিশের উপস্থিতিতে তাঁদের দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামের মৃত মন্নান হাওলাদারের পুত্র মো. হুমায়ুন কবির (৪০) এবং তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেসে পাড়ার বাসিন্দা মোছা. খুকুমণি।

চেকপোস্টের দায়িত্বে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লে. কে এম হাসান তারেক জানান, নৌবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল। সেই চেকপোস্টে মাদকের এই চালান ধরা পড়েছে। তিনি আরও বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

অভিযান শেষে দুপুর ১টা ৪০ মিনিটে তাঁদের তালতলী থানায় হস্তান্তর করা হয়। তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ