ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিমলায় ডিজিটাল ভূমি সেবা সহজলভ্য করণে গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫

ডিমলায় ডিজিটাল ভূমি সেবা সহজলভ্য করণে গণশুনানি অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলা উপজেলায় ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ভূমি সেবায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে খালিশা চাপানী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রী দুলাল চন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে অফিস কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে শতাধিক ভূমি মালিক অংশ নিয়ে সেবা গ্রহণ করেন।

গণশুনানিতে অনলাইনে নাম খারিজের আবেদন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খাস জমি বন্দোবস্ত, অর্পিত সম্পত্তি, রেকর্ড কারেকশন ও অনলাইনে খাজনা পরিশোধের নিয়মাবলি এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভূমি মালিকগণ তাঁদের জমি সংক্রান্ত নানা সমস্যা, হয়রানি ও সেবা পেতে বিলম্বের বিষয়ে অভিযোগ তুলে ধরেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির অভিযোগগুলো মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণভাবে অনলাইনে সহজভাবে গ্রহণ করা যাচ্ছে, এতে দালাল চক্রের মাধ্যমে হয়রানির সুযোগ কমে এসেছে এবং ভবিষ্যতে সম্পূর্ণভাবে নির্মূল হবে। তিনি আরও বলেন, জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের গণশুনানি উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কার্যালয়ে পর্যায়ক্রমে নিয়মিত আয়োজন করা হবে। গণশুনানি শেষে ভূমি মালিকরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। এ ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) খালিশা চাপানী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডিমলায় ডিজিটাল ভূমি সেবা সহজলভ্য করণে গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

নীলফামারীর ডিমলা উপজেলায় ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ভূমি সেবায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে খালিশা চাপানী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রী দুলাল চন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে অফিস কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে শতাধিক ভূমি মালিক অংশ নিয়ে সেবা গ্রহণ করেন।

গণশুনানিতে অনলাইনে নাম খারিজের আবেদন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খাস জমি বন্দোবস্ত, অর্পিত সম্পত্তি, রেকর্ড কারেকশন ও অনলাইনে খাজনা পরিশোধের নিয়মাবলি এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভূমি মালিকগণ তাঁদের জমি সংক্রান্ত নানা সমস্যা, হয়রানি ও সেবা পেতে বিলম্বের বিষয়ে অভিযোগ তুলে ধরেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির অভিযোগগুলো মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণভাবে অনলাইনে সহজভাবে গ্রহণ করা যাচ্ছে, এতে দালাল চক্রের মাধ্যমে হয়রানির সুযোগ কমে এসেছে এবং ভবিষ্যতে সম্পূর্ণভাবে নির্মূল হবে। তিনি আরও বলেন, জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের গণশুনানি উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কার্যালয়ে পর্যায়ক্রমে নিয়মিত আয়োজন করা হবে। গণশুনানি শেষে ভূমি মালিকরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। এ ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) খালিশা চাপানী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ