ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে নিজেই ব্যবসায় নামছেন কোহলি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫

৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে নিজেই ব্যবসায় নামছেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। ৩৭ বছর বয়সে এসেও মাঠের ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। তাই মাঠের বাইরেও তাঁর চাহিদা এখনও ব্যাপক, বিশেষ করে বিভিন্ন কোম্পানির দূত হিসেবে কাজ করার জন্য।

এবার একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির ৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। কারণ, তিনি নতুন করে খেলাধুলার পোশাকের স্টার্টআপ সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছেন এবং এই কোম্পানিটির মালিকানায়ও থাকছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোহলি। তিনি লিখেছেন, 'প্রথমবার শুনেই ঠিক করেছিলাম এই কোম্পানির সঙ্গে যুক্ত হব। এই কোম্পানিতে যারা রয়েছেন, যেভাবে খেলার পোশাক তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটা দারুণ। সব মিলিয়ে বেশ বড় উদ্যোগ বলেই মনে হয়েছে আমার।'

বিরাট কোহলি অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক দূত হয়েছেন। একই সঙ্গে তিনি কোম্পানির অন্যতম মালিকও। তাঁর হাতে থাকবে কোম্পানির ১.৯৪ শতাংশ শেয়ার। কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাকসহ বিভিন্ন পণ্য অ্যাজিলিটাস স্পোর্টসের মাধ্যমে বিক্রি হবে।

চলতি বছরেই একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করেন কোহলি। ২০১৭ সালে সেই সংস্থাটির সঙ্গে তাঁর ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এবার সেই সংস্থাটি কোহলিকে ৩০০ কোটি টাকার প্রস্তাব দেয়। ভারতের সাবেক এই অধিনায়ক সেই বিপুল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে নিজেই ব্যবসায় নামছেন কোহলি

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। ৩৭ বছর বয়সে এসেও মাঠের ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। তাই মাঠের বাইরেও তাঁর চাহিদা এখনও ব্যাপক, বিশেষ করে বিভিন্ন কোম্পানির দূত হিসেবে কাজ করার জন্য।

এবার একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির ৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। কারণ, তিনি নতুন করে খেলাধুলার পোশাকের স্টার্টআপ সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছেন এবং এই কোম্পানিটির মালিকানায়ও থাকছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোহলি। তিনি লিখেছেন, 'প্রথমবার শুনেই ঠিক করেছিলাম এই কোম্পানির সঙ্গে যুক্ত হব। এই কোম্পানিতে যারা রয়েছেন, যেভাবে খেলার পোশাক তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটা দারুণ। সব মিলিয়ে বেশ বড় উদ্যোগ বলেই মনে হয়েছে আমার।'

বিরাট কোহলি অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক দূত হয়েছেন। একই সঙ্গে তিনি কোম্পানির অন্যতম মালিকও। তাঁর হাতে থাকবে কোম্পানির ১.৯৪ শতাংশ শেয়ার। কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাকসহ বিভিন্ন পণ্য অ্যাজিলিটাস স্পোর্টসের মাধ্যমে বিক্রি হবে।

চলতি বছরেই একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করেন কোহলি। ২০১৭ সালে সেই সংস্থাটির সঙ্গে তাঁর ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এবার সেই সংস্থাটি কোহলিকে ৩০০ কোটি টাকার প্রস্তাব দেয়। ভারতের সাবেক এই অধিনায়ক সেই বিপুল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ