উপমহাদেশের জনপ্রিয় তারকা পাকিস্তানের আতিফ আসলাম ঢাকায় আসছেন। এমনটি জানিয়েছে কনসার্টের দুই যৌথ আয়োজক—‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। যৌথভাবে তারা আয়োজন করছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে গাইবেন আতিফ আসলাম।
আগামী শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, বাস্তবতা ও কতিপয় জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও যৌথভাবে এটি আয়োজন করা হচ্ছে। ঢাকার তরুণদের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি।
‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন, ‘শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা এই কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সবরকম অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে।’
‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, কনসার্ট থেকে পাওয়া মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই কনসার্টে প্রধান আকর্ষণ আতিফ আসলাম। এতে আরও পারফর্ম করবেন ফুয়াদ, নেমেসিসসহ দেশীয় বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ড।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন