অবশেষে অপেক্ষার অবসান। দুই বছরের বিরতির পর রণবীর সিং ফিরলেন বড়পর্দায় নতুন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে। শুক্রবার (৫ ডিসেম্বর) বক্স অফিসে মুক্তির পর থেকেই সিনেমাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া পাচ্ছে। অ্যাকশন–ড্রামা ধাঁচের এ সিনেমা কাহিনি, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স নিয়ে চলছে নেটিজেনদের আলোচনা। এর মধ্যেই সামনে এসেছে সিনেমার তারকাদের পারিশ্রমিকের তথ্য।
‘মিড’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন রণবীর সিং। একজন ভারতীয় গোয়েন্দা এজেন্টের চরিত্রে অভিনয় করা এই তারকা পেয়েছেন ৩০ থেকে ৫০ কোটি রুপি। নায়িকা সারা অর্জুন পেয়েছেন ১ কোটি রুপি—যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সিনেমার অন্যান্য চরিত্রের পারিশ্রমিক হচ্ছে—আর মাধবন (অজয় সান্যাল চরিত্রে) ৯ কোটি রুপি, অক্ষয় খান্না (ক্রাইম লর্ড) ২.৫ কোটি রুপি, সঞ্জয় দত্ত (পাকিস্তানি পুলিশ অফিসার) ১০ কোটি রুপি এবং অর্জুন রামপাল ১ কোটি রুপি। তবে সব তথ্যই বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া, নির্মাতা বা প্রযোজকদের পক্ষ থেকে এসব পারিশ্রমিক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সেন্সর বোর্ড থেকে পেয়েছে ‘এ’ সার্টিফিকেট, অর্থাৎ সিনেমাটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার কাঠামো দাঁড়িয়েছে ১৯৯৯ সালের আইসি-৮১৪ কান্দাহার হাইজ্যাক এবং ২০০১ সালের ভারতীয় সংসদ হামলাকে ঘিরে। সিনেমার কেন্দ্রে রয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যালের টানটান উত্তেজনাপূর্ণ মিশন।
মুক্তির প্রথম দিনেই দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। এখন দেখার বিষয়—বক্স অফিসে কতদূর যেতে পারে রণবীরের নতুন এই অ্যাকশন ড্রামা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন