ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই পাঁচটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই পাঁচটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনেই কার্য উপদেষ্টা কমিটিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে এই কমিটিগুলো অনুমোদিত হয়।

সংসদ পরিচালনার নীতিনির্ধারণী কার্য উপদেষ্টা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন স্পিকার নিজেই। কমিটির সদস্যরা হলেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতিত্ব করবেন জয়নাল আবদিন। এই কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, ড. এম ওসমান ফারুক ও এ এম মাহবুব উদ্দিন খোকন। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান কমিটির বিবেচনার জন্য অধ্যাদেশের তালিকা সংসদে উপস্থাপন করেন। তালিকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ ২০২৫, জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬ এবং জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।

বিশেষ অধিকার সম্পর্কিত কমিটিরও সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন। এই কমিটিতে সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম সদস্য হিসেবে রয়েছেন। বিরোধী দল থেকে আরও একজন সদস্য পরবর্তীতে এই কমিটিতে যুক্ত করা হবে।

সংসদ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব কমিটির সভাপতি হয়েছেন মো. শাহজাহান। সংসদীয় কার্যসূচিতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন এবং বাংলাদেশ ব্যাংক সংশোধনসংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাসের অপেক্ষায় রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই পাঁচটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ